ব্যবহারের শর্তাবলি
1. সার্ভিস
এই সার্ভিস এক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের AI মডেল ব্যবহারের সুযোগ দেয়। মডেল, ফিচার ও দাম সময়ে সময়ে বদলাতে পারে।
2. অ্যাকাউন্ট
সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। পাসওয়ার্ড গোপন রাখা এবং অ্যাকাউন্টের সব কার্যকলাপের দায় আপনার।
3. ক্রেডিট ও পেমেন্ট
প্রতিটি মেসেজে ব্যবহৃত টোকেন অনুযায়ী ক্রেডিট কাটে। ম্যানুয়াল পেমেন্টে ভুল বা ভুয়া Trx ID দিলে অর্ডার বাতিল হবে। রিফান্ডের নিয়ম রিফান্ড পলিসিতে দেওয়া আছে।
মাসিক প্যাকেজের ক্রেডিটের মেয়াদ অনুমোদনের দিন থেকে ৩০ দিন। মেয়াদ শেষে বাকি ক্রেডিট বাতিল হয় এবং পরের মাসে যোগ হয় না। প্যাকেজ নিজে থেকে নবায়ন হয় না। একবারের প্যাকেজ ও ফ্রি ক্রেডিটের মেয়াদ শেষ হয় না।
4. গ্রহণযোগ্য ব্যবহার
বেআইনি কাজ, অন্যের ক্ষতি, স্প্যাম বা সার্ভিসের নিরাপত্তা ভাঙার চেষ্টায় এই সার্ভিস ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট AI প্রোভাইডারদের ব্যবহারের নীতিও প্রযোজ্য।
নিয়ম ভাঙলে অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করা হতে পারে।
5. AI-এর উত্তর
AI ভুল বা অসম্পূর্ণ উত্তর দিতে পারে। চিকিৎসা, আইন, অর্থ বা অন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে উত্তর যাচাই করুন বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
6. রিসেলার
রিসেলার তার কাস্টমারের পেমেন্ট, সাপোর্ট এবং নিজের ব্র্যান্ডের প্রচারের জন্য দায়ী। কাস্টমারের সাথে করা প্রতিশ্রুতি রিসেলারের নিজের।
7. সেবার প্রাপ্যতা
AI প্রোভাইডার বা সার্ভারের কারণে সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। উত্তর ব্যর্থ হলে সেই মেসেজের জন্য ক্রেডিট কাটা হয় না।
8. শর্তের পরিবর্তন
এই শর্তাবলি হালনাগাদ করা হতে পারে। পরিবর্তনের পর সার্ভিস ব্যবহার করলে নতুন শর্তে সম্মত বলে ধরা হবে।