সাধারণ প্রশ্ন ও উত্তর
এই সার্ভিসটি কী?
এক অ্যাকাউন্ট দিয়ে ChatGPT, Claude ও Gemini-র মডেলগুলো ব্যবহার করার প্ল্যাটফর্ম। আলাদা আলাদা সাবস্ক্রিপশন লাগে না, এক ক্রেডিট ব্যালেন্সেই সব মডেল চলে।
ক্রেডিট কীভাবে কাটে?
প্রতিটি মেসেজে মডেলের আসল টোকেন খরচ অনুযায়ী ক্রেডিট কাটে। ছোট মেসেজ ও সস্তা মডেলে কম, লম্বা উত্তর ও শক্তিশালী মডেলে বেশি। প্রতিটি মেসেজের নিচে খরচ দেখা যায়।
ক্রেডিটের মেয়াদ কতদিন?
মাসিক প্যাকেজের ক্রেডিটের মেয়াদ অনুমোদনের দিন থেকে ৩০ দিন। এর মধ্যে ব্যবহার না হওয়া ক্রেডিট বাতিল হয়ে যায়, পরের মাসে যোগ হয় না, আর প্যাকেজ নিজে থেকে নবায়ন হয় না। একবারের প্যাকেজ ও ফ্রি ক্রেডিটের মেয়াদ শেষ হয় না। আগে শেষ হবে এমন ক্রেডিট আগে খরচ হয়।
কীভাবে পেমেন্ট করব?
প্যাকেজ বেছে নিয়ে বিকাশ বা নগদে টাকা পাঠিয়ে Trx ID দিন। যাচাই হলে ক্রেডিট যোগ হবে। অনলাইন পেমেন্ট চালু থাকলে কার্ড বা মোবাইল ব্যাংকিংয়েও দেওয়া যাবে।
ক্রেডিট যোগ হতে কত সময় লাগে?
ম্যানুয়াল পেমেন্ট যাচাইয়ের পর ক্রেডিট যোগ হয়। অর্ডারের অবস্থা অর্ডার হিস্ট্রি পেজে দেখতে পাবেন। অনলাইন পেমেন্টে সাধারণত সাথে সাথেই যোগ হয়।
চ্যাটের মাঝখানে মডেল বদলানো যায়?
হ্যাঁ। একই চ্যাটে যেকোনো সময় অন্য মডেল বেছে নিতে পারবেন। পরের মেসেজ থেকে নতুন মডেল কাজ করবে।
আমার চ্যাট কি নিরাপদ?
আপনার চ্যাট শুধু আপনার অ্যাকাউন্ট থেকে দেখা যায়, যদি না আপনি নিজে শেয়ার লিংক তৈরি করেন। উত্তর তৈরির জন্য মেসেজ সংশ্লিষ্ট AI প্রোভাইডারের কাছে পাঠানো হয়। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে আছে।
রিসেলার হওয়া মানে কী?
নিজের সাবডোমেইন, নাম ও লোগোতে একই সার্ভিস বিক্রি করতে পারবেন। ক্রেডিট পুল কিনে নিজের দামে কাস্টমারের কাছে বিক্রি করবেন, আর পেমেন্টও সরাসরি আপনার কাছে আসবে।
টাকা ফেরত পাওয়া যায়?
দুবার টাকা কাটা বা ক্রেডিট না পাওয়ার মতো ক্ষেত্রে রিফান্ড দেওয়া হয়। বিস্তারিত রিফান্ড পলিসিতে দেখুন।