রিফান্ড পলিসি
1. সাধারণ নিয়ম
ক্রেডিট একটি ডিজিটাল সেবা এবং ব্যবহার করলে সাথে সাথে খরচ হয়ে যায়। তাই ব্যবহৃত ক্রেডিটের টাকা সাধারণত ফেরত দেওয়া হয় না।
2. যেসব ক্ষেত্রে রিফান্ড হতে পারে
একই অর্ডারের জন্য দুবার টাকা কাটা হলে।
টাকা পাঠানোর পরও যাচাই সাপেক্ষে ক্রেডিট যোগ না হলে এবং আমরা সমস্যাটি সমাধান করতে না পারলে।
ভুল পরিমাণ কাটা হলে।
3. যেসব ক্ষেত্রে রিফান্ড হবে না
ক্রেডিট ব্যবহার করে ফেললে।
মাসিক প্যাকেজের মেয়াদ শেষে অব্যবহৃত ক্রেডিট বাতিল হলে।
AI-এর উত্তর পছন্দ না হলে।
নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট স্থগিত হলে।
4. ব্যর্থ মেসেজ
AI উত্তর দিতে ব্যর্থ হলে সেই মেসেজের জন্য ক্রেডিট কাটা হয় না। এর জন্য আলাদা রিফান্ডের অনুরোধ লাগে না।
5. রিসেলারের কাস্টমার
রিসেলারের সাইট থেকে কেনা হলে টাকা রিসেলারের কাছে গেছে, তাই রিফান্ডের জন্য রিসেলারের সাথে যোগাযোগ করুন।
6. কীভাবে অনুরোধ করবেন
যোগাযোগ পেজ থেকে অর্ডারের তথ্য ও Trx ID সহ জানান। যাচাইয়ের পর একই মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।